সেপ্টেম্বরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা

৩০ জুলাই, ২০২২ ২১:২২  
ডিজিটাল বাংলাদেশ ট্যুর নিয়ে প্রতিবেদন করে পুরস্কার জিতলেন ৯ সংবাদকর্মী। ২ ক্যাটাগরিতে ৯ প্রতিবেদককে পুরস্কৃত করা হয় তা‌দের। টেলিভিশন/রেডিও বিভাগে পুরস্কৃত হয়েছেন টেলিভিশন ক্যাটেগরি শেখ রাকিবুল্লাহ হাসান, সিনিয়র রিপোর্টার, একাত্তর টেলিভিশন;  কুমার বিশ্ব‌জিত রায়, সি‌নিয়র রি‌পোর্টার বাংলা‌দেশ টে‌লি‌ভিশন; মুরসালিন হক জুনায়েদ,  স্টাফ রিপোর্টার, চ্যানেল ২৪ এবং শিহাব হোসাইন, স্টাফ রিপোর্টার, বাংলাভিশন। পত্রিকা ও অনলাইন ক‌্যাটাগ‌রি‌তে উম্মুল ওয়ারা সুইটি, প্রধান প্রতিবেদক, দৈনিক দেশ রূপান্তর; সমীর কুমার দে মন্ডল, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক; সৈয়দ এলতেফাত হোসাইন, স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস); আবু সালেহ সায়াদাত, জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা পোস্ট; রাশেদ মেহেদী, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল পুরস্কৃত হয়েছে। মোট ৩০০ প্রতি‌বেদকের প্রতি‌বেদন মূল‌্যায়ন ক‌রে এই পুরস্কার দেয়া হয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর পর্যটন ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনলাইন সংযু‌ক্ত‌ হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি নিউজ এর সম্পাদক জুয়েল আহসান পিন্টু, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ধা‌পে ধা‌পে আমরা ডিজিটাল বাংলা‌দেশ বাস্তবায়ন ক‌রে‌ছি। আগামী  ২০২৫ সা‌লের ম‌ধ্যে ঘ‌রে ঘ‌রে উচ্চ গ‌তির ইন্টার‌নেট চ‌লে যা‌বে। প্রতি‌টি গ্রা‌মে এক‌টি ক‌রে ইন্টার‌নেট ক‌্যা‌ফে হ‌বে। চতুর্থ শিল্প বিপ্ল‌বে ব‌াংলা‌ে‌দেশের সাংবা‌দিকরা যেন বি‌শ্বে নেতৃত্ব ‌দি‌তে পা‌রেন সেজন‌্য ডিজিটাল লিডার‌শিপ ট্রেনিংয়ে তা‌দেরর অন্তর্ভূক্ত করার ঘোষণা দেন প্রতিমনত্রী। জুনায়েদ আহমেদ পলক বলেন, সংবাদ হচ্ছে সমাজের দর্পণ। আগামীতে শেখ হাসিনার সরকারের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় জনগণের মতামত যাতে আরও প্রতিফলিত হয়, সেকারণে ৫৬টি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে আগামী দুই তিন মাসের মধ্যে অত্যন্ত আধুনিক পোর্টাল চালু করতে যাচ্ছি। যেটি হচ্ছে ‘জনতার সরকার পোর্টাল’। যেখানে আমরা যেকোনও সিদ্ধান্ত, নীতি-নির্ধারকদের যেকোনও বক্তব্য, যেটির প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ মিডিয়াতে আসে, আমাদের ভবিষ্যৎ নীতি নির্ধারণে সঠিকভাবে প্রতিফলিত হয়, সেজন্য আমরা এই পোর্টাল অল্প দিনের মধ্যে চালু করবো। এতে করে সাংবাদিকদের কাজ করার সুযোগ আরও তৈরি হবে। সরকারের নীতি নির্ধারণে এটি সহায়ক হিসেবে কাজ করবে। এছাড়াও আগামী সেপ্টেম্বর নাগাদ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করার কথাও জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।